সর্বশেষ

বাংলাদেশি বন্ধুর পরামর্শে ৫০ কোটির লটারি জিতলেন ভারতীয় প্রবাসী

Image 237453 1762175427City ads Investment (1)

বাংলাদেশি বন্ধুর পরামর্শেই চিরদিনের মতো বদলে গেল এক ভারতীয় প্রবাসীর জীবন। বন্ধুর পরামর্শে দেড় কোটি দিরহাম লটারি জিতেছেন এক ভারতীয়। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‍্যাফেল ড্র-তে জিতে তিনি এখন কোটিপতি বনে গেছেন।

সোমবার (০৩ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লটারি জেতা ওই প্রবাসীর নাম সন্দীপ কুমার প্রসাদ। শিপিং শিল্পে টেকনিশিয়ান হিসেবে কাজ করেন তিনি। উত্তরপ্রদেশের এই প্রবাসী সেপ্টেম্বর মাসের বিগ টিকিট ড্র-তে দেড় কোটি দিরহামের গ্র্যান্ড পুরস্কার জেতেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫০ কোটি। ভাগ্যবদলের এই শুরুটি হয়েছিল তার বন্ধু জাহাঙ্গীর আলমের মাধ্যমে। তিনিও গত মার্চ মাসের ড্র-তে জিতেছিলেন।

বিগ টিকিট স্টুডিওতে উপস্থাপক রিচার্ডের সঙ্গে আলাপচারিতায় সন্দীপ বলেন, ও-ই আমাকে বিগ টিকিট সম্পর্কে বলেছিল। তার জন্যই আমি চেষ্টা শুরু করি এবং টিকিট কিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্দীপের টিকিট কেনা সহজ ছিল না। তিনি তিন মাস ধরে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যান। অবশেষে ১৯ আগস্ট কেনা ২০০৬৬৯ নম্বর টিকিটটি ভাগ্য বদলে দেয়। সেপ্টেম্বর ৩ তারিখে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

৩০ বছর বয়সী এই তরুণ বলেন, আমি তিন মাস ধরে টিকিট কিনে যাচ্ছিলাম। এই টিকিটটি আমি আরও ২০ জনের সঙ্গে ভাগাভাগি করছি।

বিজয়ের খবর যখন ফোনে আসে, তখন তিনি পরিবারের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেন, প্রথমে বিশ্বাসই করতে পারিনি। মনে হয়েছিল এটা স্বপ্ন। যখন বুঝলাম সত্যি, তখন আনন্দে কেঁদে ফেলেছিলাম।

স্টুডিওতে কথা বলার সময় অসুস্থ বাবার কথা উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন সন্দীপ। তিন বছর ধরে দুবাইয়ে থাকা এই প্রবাসী জানান, এখন তার প্রথম পরিকল্পনা ভারতে ফিরে গিয়ে বাবার চিকিৎসার ব্যবস্থা করা। উপস্থাপক রিচার্ড তাকে শান্ত্বনা দিয়ে বলেন, ঠিক আছে, তুমি অসাধারণ করেছ।

দুই ভাই, এক বোন ও স্ত্রীসহ পরিবারের কথা উল্লেখ করে সন্দীপ বলেন, বন্ধুর পরামর্শ এবং নিজের নতুন ভাগ্যের জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup