সর্বশেষ

পুলিশি অভিযানে সৌদিতে সাড়ে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার

Soudi arab rb ismailWeb Popup (3)

সৌদি আরবজুড়ে আবারও শুরু হয়েছে কঠোর অভিযান। গত এক সপ্তাহে অভিযান চলাকালীন ২২,৬১৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযান পরিচালনার মূল লক্ষ্য ছিল অবৈধ অভিবাসন এবং শ্রম আইন লঙ্ঘন। শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ১৩ হাজার ৬৫২ জন বাসস্থান আইন ভঙ্গ করেছেন, ৪ হাজার ৩৯৪ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন এবং ৪ হাজার ৫৬৭ জন শ্রম আইন সংক্রান্ত অপরাধে জড়িত ছিলেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) আরও জানায়, সীমান্তে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়া ১ হাজার ৬৯৯ জনের মধ্যে ৫৪ শতাংশ ইথিওপীয়, ৪৫ শতাংশ ইয়েমেনি এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া প্রতিবেশী দেশে পালানোর চেষ্টা করার সময় আটক হয়েছেন ৩৫ জন এবং অবৈধ অভিবাসীদের আশ্রয় বা পরিবহনে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ২৩ জন সৌদি ও বিদেশি নাগরিক।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসন বা এতে সহযোগিতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও এক মিলিয়ন রিয়াল জরিমানা হতে পারে। একই সঙ্গে নাগরিকদের অনুরোধ করা হয়েছে—অবৈধ অভিবাসন সংক্রান্ত কোনো তথ্য জানা গেলে দ্রুত ৯১১, ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup