সর্বশেষ

স্বামীর সহায়তায় স্ত্রীকে ৩ দিন ধরে দলবদ্ধ ধর্ষণ করল বন্ধুরা!

Rape 20Probashir city Popup 19 03

কুমিল্লার চৌদ্দগ্রামে দাম্পত্য কলহের জেরে এক নারীকে তিন দিন ধরে আটক রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে উপজেলার কালিকাপুর ইউনিয়নের মিরশ্বানী এলাকার ইসলামিয়া ব্রিক ফিল্ডে। এতে ওই নারীর স্বামীসহ পাঁচজন জড়িত বলে জানা গেছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী নারী চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তাররা হলেন—নোয়াখালীর সুধারাম থানার রামহরিতালুক গ্রামের রাজু আহমেদ, বেলাল হোসেন, হৃদয়, মহিন উদ্দিন ও মুন্সীতালুক গ্রামের আবুল কালাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ওই নারী ও তার স্বামীর বিয়ে হয় ২০২৩ সালে। তবে স্বামীর মাদকাসক্তির কারণে তাদের মধ্যে কলহ দেখা দেয়। পরে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। চলতি মাসের শুরুর দিকে পারিবারিকভাবে মীমাংসা হলে স্বামী পুনরায় তাকে নিয়ে আসেন। গত ১৫ অক্টোবর স্ত্রীকে কুমিল্লায় থাকার কথা বলে কৌশলে ইসলামিয়া ব্রিক ফিল্ড এলাকায় নিয়ে যান তিনি। সেখানে শ্রমিক বেলাল হোসেনের সহায়তায় তাদের থাকার ব্যবস্থা করা হয়।

ভুক্তভোগী জানান, ১৬ অক্টোবর রাতে শ্রমিক বেলাল হোসেন ও আবুল কালাম তাদের ঘরে আসেন। কিছুক্ষণ পর আবুল কালাম চলে গেলে স্বামীর সহায়তায় বেলাল হোসেন তাকে ধর্ষণ করেন। এরপর তাকে ইটভাটার কক্ষে আটকে রাখা হয়। পরবর্তী দুই দিনেও অন্য শ্রমিক হৃদয় ও মহিন উদ্দিন একইভাবে তাকে নির্যাতন করে। বিষয়টি গোপন রাখতে স্বামী তাকে ভয়ভীতি দেখান ও মারধর করেন। পরে অন্যান্য শ্রমিক বিষয়টি টের পেয়ে তার বাবাকে জানান এবং স্থানীয়দের সহায়তায় নারীটিকে উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পর রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03