সর্বশেষ

আলোচিত সেই বাংলাদেশি পর্ন তারকা যুগল গ্রেপ্তার

Untitled 8 20251020055557Probashir city Popup 19 03

বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বান্দরবন থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২০ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

তিনি জানান, অভিযুক্ত দম্পতি নিয়মিতভাবে বিদেশি একটি জনপ্রিয় পর্ন সাইটে অশ্লীল ভিডিও আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি অল্প সময়ের মধ্যেই বিশ্বের অন্যতম শীর্ষ পর্ন সাইটগুলোর তালিকায় উঠে আসে।

Porn star 68f5d121ab143

 

তদন্তে আরও জানা গেছে, তারা বাংলাদেশে থেকেই ভিডিও ধারণ, সম্পাদনা ও অনলাইনে প্রকাশ করতেন। এসব কনটেন্টের মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছিলেন।

সিআইডি কর্মকর্তা জানান, দম্পতির এই কর্মকাণ্ড বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর স্পষ্ট লঙ্ঘন। শুধু নিজেরাই অপরাধে জড়িত থাকেননি, বরং অন্যদেরও এই কাজে উৎসাহিত করেছেন, যার মাধ্যমে দেশে বসে পর্ন কনটেন্ট তৈরির একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে।

Untitled design 20251020 114347 0000 scaled

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট-এর একটি প্রতিবেদনে এই দম্পতির পর্ন ব্যবসার বিষয়টি প্রকাশ পেলে সিআইডি তদন্তে নামে এবং পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03