সর্বশেষ

ঢাকা এয়ারপোর্টে ভয়াবহ আগুন, অল্পতে রক্ষা পেল ওমান এয়ার

Fire 3 20251018154215City ads Investment (1)

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কার্গো ভিলেজের ওই স্থানে আমদানি করা বিভিন্ন পণ্য মজুদ রাখা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশের অংশে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণে বিমানবন্দরের ফ্লাইট ওঠানামায় কোনো প্রভাব পড়েনি, সব ফ্লাইট স্বাভাবিকভাবে চলছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup