চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করে কাস্টমস ও গোয়েন্দা সংস্থা।
বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, আটক যাত্রীরা হলেন রাউজানের দিলিপ দাশ ও ফটিকছড়ির মোহাম্মদ সেলিম। তাদের ব্যাগেজ তল্লাশি করে ১৮ লাখ ৭৬ হাজার টাকার সিগারেট এবং ৪ লাখ ৪০ হাজার টাকার স্মার্টফোন পাওয়া গেছে।

আরও
- সুন্দরী সেজে প্রবাসীদের ফাঁদে ফেলত ৩ যুবক, অবশেষে ধরা
- বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগে ৪২৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ
- প্রবাসীর রক্ত পানি করা টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে পালালেন স্ত্রী
মোহাম্মদ সেলিমের ব্যাগেজে ছিল ২৬৬ কার্টন সিগারেট ও ৪টি গুগল পিক্সেল স্মার্টফোন, আর দিলিপ দাশের ব্যাগেজ থেকে জব্দ করা হয় ২৭০ কার্টন সিগারেট এবং ২টি গুগল পিক্সেল ও ২টি সনি এক্সপেরিয়া স্মার্টফোন।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এসব পণ্য ব্যাগেজ বিধিমালা ২০২৫ অনুযায়ী আমদানি নিয়ন্ত্রিত এবং যাত্রী ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হওয়ায় ডিএম মূলে আটক করা হয়।
আটক যাত্রীদের সঙ্গে মৌখিক সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ ধরনের তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে আমদানি নিয়ন্ত্রিত পণ্য ও আইন লঙ্ঘনের চেষ্টা রোধে সচেষ্ট।













