সর্বশেষ

বিমানবন্দরের রানওয়েতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Received 2017273695319545Probashir city Popup 19 03

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০টার দিকে। পুলিশ এখনো নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই সময়ে বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ের পশ্চিম পাশে বিদ্যুতের তারের সঙ্গে কোনো কিছু সংস্পর্শে আসার সংকেত পান। সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর ধোঁয়া ওঠতে দেখা গেলে ঘটনাস্থলে পৌঁছে একটি যুবককে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরবর্তীতে পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, এখনো যুবকের পরিচয় নিশ্চিত করা যায়নি। স্থানীয়রা কিছু নাম জানিয়েছেন, তবে তা যাচাই করা হচ্ছে।

ওসি আরও জানান, যুবক কেন সেখানে গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03