নড়াইল জেলার নড়াগাতী থানার কামশিয়া গ্রামে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন অন্তত দুজন গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ০৩/১০/২০২৫ বেলা ১১ টায় কামশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নড়াগাতী চর এলাকায় সংযোগ রাস্তা নির্মাণের কাজ চলছিলো। গ্রামবাসীর যাতায়াত সহজ করার উদ্দেশ্যে রাস্তা নির্মাণের উদ্যোগ নেন স্থানীয়রা।

তবে সামান্য জায়গা নিয়ে বিরোধের জেরে স্থানীয় প্রভাবশালী আওয়ামী কর্মী হাদিউজ্জামান বুলবুলের পক্ষের লোকজন- বুলবুল মুন্সী, জুয়েল মুন্সী, রমজান মুন্সী, কলিম মুন্সী, লুলু মুন্সী, সর্ব পিতা: আসাদ মুন্সী, সোহেল মুন্সী, পিং আকরাম মুন্সী, আব্দুল্লাহ মুন্সী, পিং হাবিব মুন্সী আরও কয়েকজন নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালায়।
আরও
বাঁশের লাঠি, রামদা ও হকি স্টিক দিয়ে তারা শ্রমিকদের ওপর হামলা করে। এসময় রিজান মোল্লা ও তার ভাই জাকারিয়া গুরুতর আহত হন। জাকারিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে, তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে-যেখানে তিনি এখনো চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, হামলাকারীরা সকলেই স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের মধ্যে কয়েকজন নাসকতা মামলার আসামী সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে।
গ্রামবাসীর অভিযোগ- আমরা শুধু একটা রাস্তা চেয়েছিলাম, যেন বাচ্চারা স্কুলে যেতে পারে। কিন্তু তারা আমাদের রক্ত দিল।
স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি-অতিদ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হোক।












