সর্বশেষ

সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে কথিত পীর উধাও

Alleged pir disappears after sensing journalist's presenceProbashir city Popup 19 03

গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে কথিত পীর জাহাঙ্গীর আলম ও তাঁর সহযোগীরা পালিয়ে গেছেন। মঙ্গলবার সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামে এ ঘটনা ঘটে, যা এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে রংপুরের পীরগঞ্জ এলাকা থেকে জাহাঙ্গীর আলম কালিয়াকৈরে এসে প্রায় ২০ শতাংশ জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করেন। বাড়িটি চারদিকে উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। এলাকাবাসীর অভিযোগ, ওই বাড়িতে তিনি ভক্তদের নিয়ে নানা অসামাজিক কার্যকলাপ চালাতেন।

সম্প্রতি তাঁর নারীদের সঙ্গে তোলা কিছু অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে তাঁর কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ জানালেও তিনি তা উপেক্ষা করেন। ফলে গ্রামবাসী সতর্ক করেন, অনৈতিক কাজ বন্ধ না হলে তারা নিজেরাই ব্যবস্থা নেবেন।

ঘটনার সত্যতা যাচাই করতে আরটিভির প্রতিনিধি মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছালে, সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে পীর জাহাঙ্গীর আলম ও তাঁর অনুসারীরা দ্রুত পালিয়ে যান এবং বাড়িতে তালা ঝুলিয়ে দেন।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহামেদ বলেন, ফেসবুকে ভাইরাল হওয়া ঘটনাটি সম্পর্কে প্রশাসন অবগত হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03