সর্বশেষ

সমঝোতা হলে ১০০ আসন ছাড়বে জামায়াত: গোলাম পরওয়ার

Jamaat will give up 100 seats if there is a compromise golam parwarProbashir city Popup 19 03

জামায়াত ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা হলে আসন ভাগাভাগিতে ছাড় দিতে পারে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ঐক্য গড়ে উঠলে জামায়াতকে ১০০ আসন পর্যন্ত ছেড়ে দিতেও হতে পারে। শুক্রবার (৩ অক্টোবর) খুলনায় ইসলামী ছাত্র শিবির আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার জানান, জামায়াত ইতোমধ্যে ৩০০ আসনের প্রাথমিক প্রার্থী বাছাই সম্পন্ন করেছে। তবে ঐক্য প্রতিষ্ঠার জন্য সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতা জরুরি। তিনি বলেন, “আমিরে জামায়াত আমাদের বলেছেন, মাইন্ডসেট রাখতে হবে—কমপক্ষে ২০০ আসনে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব।”

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন থেকেই সবাইকে নিজেদের নির্বাচনী এলাকায় সক্রিয় হতে হবে। উপজেলা, ইউনিয়ন ও গ্রামে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে। দেরি না করে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি শুরু করার আহ্বান জানান তিনি।

পরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে গোলাম পরওয়ার অভিযোগ করেন, ঐকমত্য কমিশনে তারা জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করলেও একটি বড় দলের বাধায় তা বাস্তবায়ন আটকে আছে। তিনি বলেন, “তারা মৌলিক সংস্কার চায় না, তারা মনে করছে ইতোমধ্যে ক্ষমতায় চলে গেছে, সেই কারণেই ডাকসু-জাকসু নির্বাচনে তারা সুবিধা পেয়েছে।”

জামায়াতের এই নেতা আরও জানান, দলটি সমান্তরালভাবে আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ও মহানগর জামায়াতের নেতারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03