সর্বশেষ

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে সোহেল তাজকে

Sohel taj sent back from airportCity ads Investment (1)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে উঠতে গিয়ে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে তিনি বিমানবন্দরেও পৌঁছান। তবে ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দেয়।

ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

এদিকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তাজউদ্দিন আহমেদের ছোট মেয়ে এবং সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি বলেন, তার ভাইকে বিদেশ ভ্রমণে বাধা দেওয়া হয়েছে। কবে ঘটনা ঘটেছে জানতে চাইলে তিনি জানান, সম্ভবত বুধবার এ ঘটনা ঘটে। তবে কেন বাধা দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে রাজি হননি এবং সাংবাদিকদের ‘সেটা তাদের জিজ্ঞেস করতে’ বলেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। পরবর্তীতে ২০০৮ সালের নির্বাচনে একই আসনে জয়ী হয়ে আবার সংসদে ফেরেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup