সর্বশেষ

প্রবাসীর বিয়েতে বরযাত্রী হলেন সৌদির কফিল, অভিভূত স্থানীয়রা

Saudi groomsman becomes expatriate's wedding guest, locals are shockedCity ads Investment (1)

মাগুরার মহম্মদপুর উপজেলার রায়পুর গ্রামে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন হয়েছে। গ্রামের যুবক আলী হোসেনের বিয়েতে বিশেষ অতিথি হিসেবে সৌদি আরব থেকে দুই নাগরিক হেলিকপ্টারে করে উপস্থিত হন। এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় দেখা দেয় ব্যাপক চাঞ্চল্য ও আনন্দ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সৌদি আরবের আল জুবাইল শহরের একটি প্রতিষ্ঠানের দুই ভাই—আবদুল আজিজ ও বিন সাইদ আল মাহান—ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হেলিকপ্টারে করে মহম্মদপুর উপজেলার বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। তারা বর আলী হোসেনের কর্মস্থলের মালিকের আত্মীয় এবং তার দীর্ঘদিনের বন্ধু।

আলী হোসেন পেশায় একজন ব্যবস্থাপক এবং সাত বছর ধরে সৌদি আরবে কর্মরত। বর্তমানে তিনি কফিলের (নিয়োগকর্তা) প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিয়ের নিমন্ত্রণ পেয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন আবদুল আজিজ ও বিন সাইদ এবং বরযাত্রী হিসেবে যোগ দেন।

বিয়েতে সৌদি অতিথিদের আগমনে স্থানীয় বাসিন্দারা অভিভূত হয়ে তাদের ফুল দিয়ে বরণ করেন। গ্রামজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা রকিবুল ইসলাম বলেন, “আমাদের গ্রামে আগে কখনও কেউ হেলিকপ্টারে আসেনি। আজ আমরা এমন দৃশ্য দেখে আনন্দিত।”

আলী হোসেন জানান, তার কফিলের নিজে এসে বিয়েতে অংশ নেওয়া তার জীবনের এক বড় আনন্দের মুহূর্ত। সৌদি অতিথিরা প্রায় এক সপ্তাহ তাদের বাড়িতে অবস্থান করবেন এবং পরে একসঙ্গে সৌদি আরব ফিরে যাবেন। স্থানীয়রা জানান, সৌদি নাগরিকরা বাংলাদেশি সংস্কৃতি ও আতিথেয়তায় মুগ্ধ হয়ে পড়েছেন।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup