সর্বশেষ

নিউইয়র্কে আখতারকে ডিম নিক্ষেপকারী আ.লীগ কর্মী মিজান গ্রেফতার

Al activist mizan arrested for egging akhtar in new yorkCity ads Investment (1)

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মী মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় গভীর রাতে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে পৌঁছান। এ সময় তার সফরসঙ্গীদের সঙ্গে ছিলেন এনসিপি নেতা আখতার হোসেনও। তারা বিমানবন্দর ত্যাগ করার সময় ঘটনাটি ঘটে।

জানা গেছে, ড. ইউনূস ও তার দলের সদস্যরা বেরিয়ে আসার মুহূর্তে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কয়েকজন কর্মী সেখানে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা ‘জয় বাংলা’, ‘রাজাকার’, ‘টের পাইছে’সহ নানা ধরনের স্লোগান ও গালিগালাজ করতে থাকেন।

এ সময় এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন মিজান নামের এক ব্যক্তি। ঘটনার পরপরই স্থানীয় পুলিশ তাকে আটক করে।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup