সর্বশেষ

প্রবাসীর বাবা ও স্ত্রীকে বেঁধে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

Expatriate's father and wife tied up and robbed, money and jewelry lootedCity ads Investment (1)

কুমিল্লার লালমাই উপজেলায় এক প্রবাসীর বাড়িতে সংঘটিত হয়েছে ডাকাতি। মুখোশধারী অস্ত্রধারীরা বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের কমরপুর গ্রামে সৌদি প্রবাসী আবদুল্লাহ আল মামুন ও সাইফুল ইসলাম শামীমের বাড়িতে।

ভুক্তভোগী পরিবারের সদস্য রেদোয়ানুর রহমান সুমন জানান, ডাকাতদলে ১৫ জনেরও বেশি সদস্য ছিল। তারা কলাপসিবল গেইটের তালা ভেঙে ঘরে ঢুকে তার বাবা হাবিবুর রহমান এবং ভাবি হালিমা আক্তারকে বেঁধে ফেলে। তিন বছরের শিশুর গলায় ছুরি ধরে তারা আড়াই ভরি স্বর্ণ, নগদ এক লাখ পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নেয়।

তিনি আরও জানান, ডাকাতরা নির্যাতন চালিয়ে পরিবারের সদস্যদের আতঙ্কিত করে রাখে। ঘটনার সময় গ্রামে চরম ভয়ের পরিবেশ সৃষ্টি হয়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অজ্ঞাত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup