সর্বশেষ

প্রবাসী বাবার সঙ্গে প্রথম দেখাই শেষ দেখা শিশু আয়ানের

Baby ayan's first meeting with expatriate father was his lastCity ads Investment (1)

রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর ঘষিরডাঙ্গি গ্রামে প্রবাসী সানি শেখের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। সৌদি আরব থেকে তার মরদেহ আসার পর এক বছর বয়সী ছেলে আয়ান প্রথমবারের মতো বাবাকে দেখল, তবে সেই দেখাই হয়ে গেল শেষ বিদায়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সানিকে দাফন করা হয়। তার মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে গ্রামজুড়ে তৈরি হয় হৃদয়বিদারক পরিবেশ।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারিতে অনাগত সন্তানকে রেখে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমান সানি। দাম্মাম শহরে একটি প্রতিষ্ঠানে খাবার ডেলিভারিম্যান হিসেবে কাজ করছিলেন তিনি। গত ৬ সেপ্টেম্বর রাতে খাবার পৌঁছে দেওয়ার পথে একটি দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন এই তরুণ প্রবাসী।

অকালপ্রয়াণে ভেঙে পড়েছে সানির পরিবার। স্ত্রী আছিয়া বেগম শোকে বারবার মূর্ছা যাচ্ছেন, মা আনোয়ারা বেগমসহ অন্যান্য স্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। চার বছরের মেয়ে সিনথিয়াও বাবাকে হারিয়ে নিস্তব্ধ হয়ে পড়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ কাশেম বলেন, “সানি খুব ভালো ছেলে ছিল। দুটি শিশু সন্তান রেখে প্রবাসের মাটিতে তার মৃত্যু পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোক নেমে এসেছে।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup