সর্বশেষ

তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হকসহ ৭ আলেম

Seven scholars including mamunul haque visit afghanistan at taliban's invitationProbashircityWebPopupUpdate

আফগানিস্তানের তালেবান সরকারের আমন্ত্রণে দেশটির সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের সাতজন শীর্ষ আলেম। সফরকালে তাঁরা আফগানিস্তানের প্রধান বিচারপতি, মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

Prothomalo bangla 2025 09 18 3va914vo mamunul haque 02.jpg

বুধবার সকালে প্রতিনিধিদলটি কাবুলে পৌঁছায়। এতে মামুনুল হকের পাশাপাশি রয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

163998

খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সফরে দুই দেশের আলেমদের মধ্যে সম্পর্ক উন্নয়ন ছাড়াও কূটনৈতিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি পশ্চিমা মহলে মানবাধিকার ও নারী অধিকার নিয়ে যেসব সমালোচনা রয়েছে, সেসব বিষয়ে বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করবেন আলেমরা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরের অংশ হিসেবে প্রতিনিধিদল সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর তারা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান এবং পরে দুবাই হয়ে কাবুলে পৌঁছান।

এ ছাড়া, আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়ার কয়েকটি দেশ সফর করারও পরিকল্পনা রয়েছে বলে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate