সর্বশেষ

ওমান থেকে দেশে ফিরে স্ত্রীর মুত্যুর খবর শুনলেন প্রবাসী

Expatriate hears news of wife's death upon returning home from omanProbashir city Popup 19 03

ঝিনাইদহের মহেশপুরে ববিতা খাতুন (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে পৌরসভার গড়াবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, সন্তানের সঙ্গে ঘুমিয়ে ছিলেন ববিতা। রাত সাড়ে ১১টার দিকে তিনি বিষপান করেন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ববিতা গড়াবাড়িয়া গ্রামের প্রবাসী আব্দুল গফুরের স্ত্রী। তার স্বামী আঃ গফুর সম্প্রতি ওমান থেকে দেশে ফিরেছেন। তাদের একমাত্র সন্তান দশ বছর বয়সী।

পরিবারের কেউই স্পষ্টভাবে বলতে পারেননি কেন ববিতা আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন। ঘটনাটি সকলের জন্য শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03