সর্বশেষ

প্রবাসীদের জন্য ‘সুখবর’ দিলেন সিইসি

Cec opy 67f4fc9ccaa96City ads Investment (1)

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটার হিসেবে নিবন্ধিত ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) প্রবাসীরা তাদের ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে দেবেন। এ উদ্দেশ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি নতুন অ্যাপ তৈরি করার কাজ চলছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন থেকে প্রকাশিত তথ্যবিবরণীতে জানানো হয়েছে, সম্প্রতি কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক অনুষ্ঠানে এই সুখবর দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সিইসি প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন। পাশাপাশি তিনি প্রবাসী বাংলাদেশিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের আহ্বান জানান।

সভায় প্রধান নির্বাচন কমিশনার প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া, ভোট প্রদানের নিয়ম ও বাংলাদেশে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতির বিষয়েও বিস্তারিত আলোচনা করেন। প্রবাসীরা এই আয়োজনের প্রশংসা করে কনস্যুলেটের প্রতি কৃতজ্ঞতা জানান।

মতবিনিময় সভায় কানাডায় বসবাসরত শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ব্যবসায়ী, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী প্রবাসী। তারা বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর পর্বেও সক্রিয়ভাবে অংশ নেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup