সর্বশেষ

নেপালের আকাশে চক্কর দিয়ে ঢাকায় ফিরলো বিমান, আটকা ৯৪ যাত্রী

Biman alProbashir city Popup 19 03

নেপালে চলমান ছাত্র আন্দোলনের কারণে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের পর থেকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কাঠমান্ডুতে অবতরণ করতে পারেনি। দীর্ঘ সময় আকাশে চক্কর দেওয়ার পর ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।

Nepal 20250909164159

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে বিজি-৩৭১ ফ্লাইট ১১৪ যাত্রী নিয়ে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ অবতরণের অনুমতি না দেওয়ায় ফ্লাইটটি ফিরে আসতে বাধ্য হয়। একইভাবে কাঠমান্ডু-ঢাকা রুটের বিজি-৩৭২ ফ্লাইটের ৯৪ জন যাত্রীও ঢাকায় ফিরতে পারেননি। ফলে উভয় দেশের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবির জানিয়েছেন, কাঠমান্ডুতে আটকে পড়া যাত্রীদের হোটেলে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। একইভাবে ঢাকা থেকে কাঠমান্ডু যেতে না পারা যাত্রীদের জন্যও হোটেলের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অযথা বাইরে না বেরিয়ে নিজ নিজ হোটেল বা আবাসস্থলে অবস্থান করতে হবে। একই সঙ্গে নেপালে ভ্রমণ পরিকল্পনা রয়েছে এমন বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতিতে দেশটিতে না যাওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাস যেকোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দুটি হটলাইন চালু করেছে। এগুলো হলো: +৯৭৭৯৮০৩৮৭২৭৫৯ এবং +৯৭৭৯৮৫১১২৮৩৮১।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03