সর্বশেষ

বিদেশে পাঠানোর নাম করে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল দালাল

Broker embezzles half a crore rupees in the name of sending it abroadCity ads Investment (1)

টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি গ্রামে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা ঘটেছে। একই গ্রামের আলী আহম্মেদ বাবু বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অন্তত ৭ পরিবারের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারণার ফাঁদে পড়া অনেক মানুষ নিউজিল্যান্ড, আলবেনিয়া, কিরগিজস্থান ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন।

ভুক্তভোগীরা জানিয়েছেন, বাবু প্রথমে নিউজিল্যান্ডে পাঠানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। পরে আলবেনিয়া, কিরগিজস্থান ও ভিয়েতনামেও পাঠানোর কথা বললেও দেওয়া ভিসা ও টিকিটগুলো সবই ভুয়া প্রমাণিত হয়েছে। বর্ণি গ্রামের মোবাইল ব্যবসায়ী মাহমুদ আলম তার ব্যবসা ও জমি বিক্রি করে বাবুর হাতে প্রায় ১০ লাখ টাকা দিয়েছেন, তবে এখন তিনি মানবেতর জীবনযাপন করছেন।

মাহমুদ আলম বলেন, “বিদেশ যাওয়ার স্বপ্নে বাবুকে টাকা দিয়েছিলাম। বারবার আমাকে ঘুরিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত ৫০ হাজার টাকার একটি চেক দিয়েছিলেন, যা ব্যাংকে গেলে ডিজঅনার ছিল। এখন সংসার চালানো কঠিন হয়ে গেছে।” তার মতো আরও অন্তত ৭টি পরিবার একই প্রতারণার শিকার হয়েছেন। রাজীব, অপু, রাব্বী, আনিস, মেহেদী হাসান, ইয়াসীন ও রিয়াজুলসহ অনেক যুবক ৫ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত বাবুর হাতে দিয়েছেন, কিন্তু কেউই বিদেশ যেতে পারেননি।

স্থানীয়রা জানিয়েছেন, এক যুবককে আলবেনিয়া পাঠানোর কথা বলে বাবু আসলে শ্রীলঙ্কায় আটকে রাখেন, পরে সে নিজে পালিয়ে দেশে ফিরেছেন। ঘটনার পর থেকে বাবু এলাকায় নেই এবং মোবাইলও বন্ধ রয়েছে। ভুক্তভোগীরা টুঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন বলেন, “অভিযোগ পেয়ে আমরা বাবুর বাড়িতে গিয়েছিলাম, তাকে পাইনি। পরিবারের সঙ্গে কথা হয়েছে। টাকা ফেরত না দিলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup