সর্বশেষ

প্রবাসী বাংলাদেশির মেয়েকে হত্যায় ইতালিতে বিক্ষোভ

Protests in italy over the murder of bangladeshi expatriate's daughterWeb Popup (3)

রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ইতালিতে সমবেত হয়ে ঢাকায় নিহত ফাহমিদা তাহসিন কেয়ার হত্যার প্রতিবাদ জানিয়েছেন। চার সন্তানের জননী কেয়াকে স্বামী সিফাত আলী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৩১ আগস্ট) রোমের এওর পার্কে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে প্রবাসীরা ঘাতক স্বামীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

প্রবাসীরা জানান, গত ১৩ আগস্ট ঢাকার শেওড়াপাড়ায় নিজ বাসায় কেয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা নাজমা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় সিফাত আলীসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে এতদিনেও আসামিদের কেউ গ্রেপ্তার হয়নি, আর প্রধান অভিযুক্ত সিফাত আলী পলাতক রয়েছেন।

বিক্ষোভ সমাবেশে প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ হাজি মোহাম্মদ জসিম উদ্দিন, জহির আহমেদ, কবির হোসেনসহ কেয়ারের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনরা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, ঘাতক প্রকাশ্যে চলাফেরা করলেও প্রশাসন তাকে গ্রেপ্তার করছে না। এতে করে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

এদিকে প্রবাসী নরসিংদীবাসীরাও পৃথকভাবে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। প্রবাসীরা দাবি করেন, কেয়ারের স্বামী প্রভাব খাটিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে যাচ্ছে। তার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup