সিলেটের গোয়াইনঘাটে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) নন্দিরগাঁও ইউনিয়নের সালুটিকর-গোয়াইনঘাট সড়কের পাশে দামারী মান উল্লাহ শাহ মাজার থেকে লাশটি পাওয়া যায়।

মৃত ব্যক্তির নাম সিরাজুন বেগম (৪৫)। তিনি তোয়াকুল ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাসিন্দা এবং ওমান প্রবাসী আসাব মিয়ার স্ত্রী ছিলেন।
আরও
পুলিশ ও পরিবারের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিরাজুন বেগম মানসিক রোগে ভুগছিলেন। বিভিন্ন মাজারে ঘুরে বেড়ানো তাঁর সাধারণ অভ্যাস ছিল। বুধবার সকালে স্থানীয় কয়েকজন তাঁকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই শাহাব উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে সুরতাহল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।











