সর্বশেষ

দুই শিশুর গলায় ছুরি ধরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ProbasjudpProbashir city Popup 19 03

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের মধ্যম আজম নগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ৮-১০ জন মুখোশধারী ডাকাত শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন লুটে নেয়।

Prothomalo bangla

গৃহকর্তা মো. হেলাল উদ্দিন কুয়েতে অবস্থান করছেন। ঘটনার সময় তাঁর মা, স্ত্রী, সন্তানসহ পরিবারের সাতজন সদস্য বাড়িতে ছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, ডাকাতেরা প্রথমে এক মাস বয়সী শিশুর গলায় ছুরি ধরে ভয় দেখায়। এরপর দুই বছরের এক শিশুকেও একইভাবে জিম্মি করে। এ সময় ঘরে থাকা অন্য সদস্যদের হাত বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা আলমারি ভেঙে প্রায় সাড়ে ৬ ভরি স্বর্ণ, ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

ডাকাতদের চলে যাওয়ার পর পরিবারের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। ভুক্তভোগীর মা রিজিয়া বেগম জানান, নিষ্পাপ শিশুদের গলায় ছুরি ধরে ডাকাতির মতো বিভীষিকাময় দৃশ্য জীবনে কখনো দেখেননি।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা হতবাক হয়ে পড়েছেন। মো. জাফর আহমদ বলেন, “গত ৪০ বছরে আমাদের এলাকায় এ ধরনের কোনো ডাকাতি হয়নি। শিশুদের দিয়ে এমনভাবে জিম্মি করা সত্যিই ভয়ঙ্কর।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম জানান, এলাকায় ডাকাতদের একটি চক্র সক্রিয় রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03