সর্বশেষ

লাখ টাকা বেতনে জাপান যাওয়ার সুযোগ!

JapanProbashircityWebPopupUpdate

জাপানে দ্রুত বাড়ছে দক্ষ শ্রমিকের চাহিদা। এ সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ সরকার দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক জাপানে পাঠানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Draft 1

শ্রমবাজারে বৈচিত্র্য আনতে জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও ইউরোপেও শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আলোচনাও অগ্রসর হচ্ছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে মালয়েশিয়া ও ওমান থেকেও বাংলাদেশি শ্রমিক নিতে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ফলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং প্রবাসী আয় বাড়াতে এটি বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সরকার বলছে, দক্ষ জনশক্তি তৈরির জন্য প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা নিশ্চিত করা গেলে বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate