সর্বশেষ

প্রবাসী পাঁচ ভাইয়ের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

Allegations of attack and looting at the homes of five expatriate brothers in faridpurCity ads Investment (1)

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পশ্চিম আলিয়াবাদে প্রবাসী পাঁচ ভাইয়ের বাড়িতে দুই দফা হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে এ ঘটনায় অন্তত তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবজাল মোল্লার নেতৃত্বেই এ হামলা চালানো হয়। হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি প্রায় তিন লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয়। অভিযোগ রয়েছে, হামলার সময় নারীদের ওপরও নির্যাতন চালানো হয়।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে আবজাল মোল্লার লোকজন প্রবাসী পরিবারের একটি মার্কেটে মাদকসেবনের জন্য জায়গা দখল করতে চাইলে বাধা দেওয়া হয়। এ ঘটনার জের ধরেই প্রথম হামলার ঘটনা ঘটে। পরে আবারও হামলা চালিয়ে মূল্যবান সামগ্রী লুট করা হয়। এ ছাড়া ওই পরিবার থেকে চাঁদা দাবি এবং মোটরসাইকেল চুরির সঙ্গেও আবজাল মোল্লার লোকজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অভিযোগ প্রসঙ্গে আবজাল মোল্লা দাবি করেন, ভুক্তভোগী পরিবার নিজেরাই ভাঙচুর করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাচ্ছে। তাদের সঙ্গে পূর্বশত্রুতার কারণেই এ অভিযোগ আনা হয়েছে। তিনি উল্টো অভিযোগ করেন, তার নাতিকে ওই পরিবারের লোকজন মারধর করেছে।

এদিকে শনিবার বিকেলে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup