সর্বশেষ

নিরাপত্তা সংকটে বিমান, মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা

Biman bangladesh airlinesWeb Popup (3)

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলো সম্প্রতি ক্রমাগত যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যায় পড়েছে। গত কয়েক মাসে অন্তত ১৬টি ফ্লাইট মাঝপথে ফেরত এসেছে বা বাতিল হয়েছে। এর ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং সংস্থার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

রোম থেকে ঢাকাগামী বিজি ৩৫৬ ফ্লাইট ডানার ফ্ল্যাপ নষ্ট হওয়ার কারণে বাতিল হয়েছে। এছাড়া ঢাকার অভ্যন্তরীণ বিজি-৬১৫ ফ্লাইট কেবিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় ২০ মিনিট আকাশে থাকার পর ফেরত আসে। ৯ আগস্ট সিঙ্গাপুরগামী ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। ৭ আগস্ট আবুধাবীগামী ফ্লাইট পয়োবর্জ্য ব্যবস্থার ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরে আসে।

এসব ঘটনায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিমানের এক কর্মকর্তা জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং বিভাগে সংস্কার প্রয়োজন এবং ত্রুটিগুলো কোনো ষড়যন্ত্র কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান প্রকৌশলী বলেন, ২৫টি নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে, যা সেবার মান উন্নত করবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এসব বিষয় নজরদারি করছে এবং কারণ তদন্ত করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup