সর্বশেষ

ওমান প্রবাসীর জমির সীমানা প্রাচীর ভাংচুর

Omani expatriate's land boundary wall vandalizedCity ads Investment (1)

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কুশানগর গ্রামে এক ওমান প্রবাসীর জমি জোরপূর্বক দখল, সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী খোকন মিয়া সোমবার ত্রিশাল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়, প্রভাবশালী একটি চক্র জমি দখলের উদ্দেশ্যে খোকন মিয়ার জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এ সময় বাধা দিলে সশস্ত্র হামলার হুমকি দেওয়া হয় এবং জমির মালিক ও তার স্বজনদের ভয়ভীতি প্রদর্শন করা হয়।

জানা গেছে, খোকন মিয়া পৈত্রিক সূত্রে পাওয়া জমির পাশাপাশি দলিল মূলে আরও জমি ক্রয় করেন এবং সীমানা নির্ধারণ করে পাকা পিলার ও জিআই তারের বেড়া দেন। তবে পাশের বাড়ির আশ্রাব আলীসহ কয়েকজন রবিবার বিকেলে দা-বল্লম নিয়ে হামলার চেষ্টা চালায় এবং প্রাচীর ভাঙচুর করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সালিশে জমি ছেড়ে দেওয়ার নির্দেশ থাকলেও অভিযুক্তরা প্রভাব খাটিয়ে তা মানছে না।

সরেজমিনে গিয়ে খোকন মিয়ার জমির দলিলপত্র সঠিক পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। খোকন মিয়া অভিযোগ করে বলেন, “আমার জমি দখলের পাশাপাশি আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি ন্যায়বিচার চাই। ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup