Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

রোমে আটকা বিমানের ড্রিমলাইনার, ২৬২ যাত্রী হোটেলে

Dreamliner stranded in rome, 262 passengers in hotelWeb Popup (3)

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম-ঢাকা ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা থাকলেও শেষ মুহূর্তে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ডানার ফ্ল্যাপ বিকল হয়ে পড়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড অবস্থায় রাখা হয়।

বিমানের প্রকৌশল বিভাগের সূত্র জানায়, উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হলেও পাইলট চূড়ান্ত পরীক্ষা চলাকালে ফ্ল্যাপ কাজ করছে না দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে যাত্রীদের জানানো হয়। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ২৬২ যাত্রী — যার মধ্যে ১৫ জন বিজনেস এবং ২৪৭ জন ইকোনমি শ্রেণির — ও ক্রুদের নিকটস্থ হোটেলে নিয়ে যাওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, ত্রুটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে আনা হচ্ছে, যা বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় রোমে পৌঁছাবে। মেরামত শেষে একই উড়োজাহাজে যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনা হবে; বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে না।

এর আগে, যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমানের একটি ফ্লাইট মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে। এর কিছুদিন আগে দুবাইগামী আরেকটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ঢাকায় ফিরে এসেছিল, যা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)