সর্বশেষ

নিখোঁজের দুদিন পর কবরস্থান থেকে মরদেহ উদ্ধার

Body recovered from cemetery two days after disappearanceCity ads Investment (1)

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের দুইদিন পর ফারুক মুন্সি (৩৫) নামের এক প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি কবরস্থানের পাশের বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফারুক মুন্সি উপজেলার চান্দলা গ্রামের মধ্যপাড়ার মৃত খোরশেদ মুন্সির ছেলে। দীর্ঘদিন বিদেশে থাকার পর তিনি দেশে ফিরে রাজমিস্ত্রির কাজ করছিলেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (৬ আগস্ট) দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার স্ত্রী রেহানা বেগম ব্রাহ্মণপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার দুপুরে স্থানীয়রা বাঁশঝাড়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, এটি আপাতত একটি অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup