সর্বশেষ

হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

Show cause notices issued to 5 leaders including hasnat sarjisCity ads Investment (1)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়া কক্সবাজার সফরে যাওয়ায় দলটির পাঁচ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পার্টির দপ্তর বিভাগ। বুধবার (৬ আগস্ট) জারি করা পৃথক চিঠিতে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে এই সফরের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ঐতিহাসিক ৫ আগস্ট, যা জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনযোগ্য, সে দিনটিতেই সংশ্লিষ্ট পাঁচ নেতা রাজনৈতিক পর্ষদের অনুমতি ছাড়া ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। সফরের বিষয়ে রাজনৈতিক কমিটিকে আগাম কিছু না জানানোয় তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

নোটিশপ্রাপ্ত পাঁচ নেতা হলেন—দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। চিঠিতে বলা হয়, দলের দায়িত্বশীল অবস্থানে থেকেও এমন সিদ্ধান্ত গ্রহণ শৃঙ্খলা লঙ্ঘনের সামিল, যার ব্যাখ্যা জরুরি।

৫ আগস্ট সকালে তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গুঞ্জন ওঠে—তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে একটি গোপন বৈঠকে অংশ নিতে গেছেন। গুঞ্জনের পর স্থানীয় বিএনপি নেতারা কক্সবাজারের এক হোটেলের সামনে বিক্ষোভও করেন। তবে ঐ বৈঠকের বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

Ncp notice

এনসিপির একাধিক নেতা এই সফরকে ‘ব্যক্তিগত’ বললেও, দলীয় হাইকমান্ড এর ব্যাখ্যা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় এবং জনমনে বিভ্রান্তি দূর করতে জবাবদিহিতার এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup