সর্বশেষ

ওমান প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত

Maicrobus 20250806083302Probashir city Popup 19 03

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলাইয়াপুর ইউনিয়নের একটি খালে মাইক্রোবাসটি পড়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, ওমান প্রবাসী মো. বাহার উদ্দিন দেশে ফেরার পর পরিবার নিয়ে ঢাকা থেকে লক্ষ্মীপুরের বাড়ির পথে রওনা দেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এতে বাহার উদ্দিনের স্ত্রী কবিতা আক্তার (২৪), মেয়ে মীম আক্তার (২), মা মুরশিদা বেগম (৫০), নানী ফয়জুন নেছা (৭০), ভাতিজি রেশমা আক্তার (৯), লামিয়া আক্তার (৮) এবং বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার (২৫) ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্থানীয়রা জানান, ভোরের ঘন অন্ধকারে দুর্ঘটনাটি ঘটে। আশপাশের মানুষ দুর্ঘটনার শব্দ ও আলো দেখে ছুটে এসে উদ্ধারকাজে সহায়তা করেন। অনেকেই গাড়ির ভেতর আটকা পড়ে ছিলেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি রাস্তা থেকে ছিটকে খালে পড়ে যায়। এতে সাতজন মারা যান, তবে কয়েকজন দুর্ঘটনার পর জীবিত বেরিয়ে আসতে সক্ষম হন। নিহতদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন জানান, এখন পর্যন্ত দুটি মরদেহ হাসপাতালে এসেছে। বাকিদের মরদেহ আসার পর বিস্তারিত জানানো যাবে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান জানান, দুর্ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটি রেকারের সাহায্যে খাল থেকে উদ্ধার করা হয়েছে। ওমান প্রবাসী বাহার উদ্দিন বেঁচে আছেন। নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03