সর্বশেষ

বাংলাদেশের ভেতরে ট্রলার নিয়ে ঢুকে পড়ল ১৪ ভারতীয়, অতঃপর…

14 indians enter bangladesh with a trawler, then...Probashir city Popup 19 03

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে ১৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (২ আগস্ট) রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার কাছে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী এদের আটক করে। এ সময় তাদের ব্যবহৃত একটি ভারতীয় ফিশিং ট্রলার, এফবি পারমিতা, জব্দ করা হয়।

রোববার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে মাছসহ ট্রলারটিকে নৌঘাঁটি দিগরাজে আনা হয়েছে।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, জব্দকৃত ট্রলারটিতে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ ছিল, যার মধ্যে ইলিশও রয়েছে। এসব মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।

ওসি আনিসুর রহমান আরও বলেন, বাংলাদেশের সমুদ্রসীমা লঙ্ঘন করে বেআইনিভাবে মাছ ধরায় আটক জেলেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সোমবার সকালে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হবে।

উল্লেখযোগ্য, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। গত ১৪ জুলাই একই এলাকায় অভিযান চালিয়ে দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছিল নৌবাহিনী, যা থেকে স্পষ্ট যে এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ক্রমাগত ঘটছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03