সর্বশেষ

প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিলেন আইন উপদেষ্টা

Half of the people in government offices don't work asif nazrulProbashir city Popup 19 03

প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা ও কল্যাণে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই প্রবাসী কর্মীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সৌদি আরবের সঙ্গে প্রথমবারের মতো একটি চুক্তি স্বাক্ষরের পথে রয়েছে বাংলাদেশ।

শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’-এর এক আলোচনা সভায় এসব তথ্য দেন তিনি। অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে প্রবাসীরা যে আত্মত্যাগ করছেন, তা কাগজে-কলমে বোঝানো সম্ভব নয়।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছাড়ার আগে প্রবাসীদের জন্য বাস্তবভিত্তিক কিছু উদ্যোগ বাস্তবায়ন করতে চায়। তার অংশ হিসেবেই হাসপাতাল নির্মাণ ও সৌদি আরবের সঙ্গে অভূতপূর্ব এই চুক্তি নিয়ে কাজ চলছে। চুক্তিটি কার্যকর হলে সৌদি আরবে অবস্থানরত শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিদেশে যাওয়ার আগে যথাযথ তথ্য যাচাইয়ের পরামর্শ দিয়ে ড. আসিফ বলেন, “অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তে অনিশ্চিত ভবিষ্যতের দিকে না ঝুঁকে, কেউ যদি সামর্থ্য রাখেন, তবে দেশে থেকেই ব্যবসা করা যেতে পারে।” একইসঙ্গে তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান—বিদেশে থেকে যেন এমন কোনো কাজ না করেন, যাতে দেশের সুনাম ক্ষুণ্ন হয়। “আপনারা বিদেশে বাংলাদেশের প্রতিনিধি,”—বলেন তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03