সর্বশেষ

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ করতে বাংলাদেশে না’লা

Nala in bangladesh to make it easier for expatriates to send remittancesProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘না’লা’ এখন থেকে বাংলাদেশেও তাদের সেবা চালু করেছে। প্রবাসী বাংলাদেশিরা যাতে আরও সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে দেশে অর্থ পাঠাতে পারেন, সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে।

‘না’লা’ একটি আধুনিক মানি ট্রান্সফার অ্যাপ, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা সহজেই রেমিট্যান্স পাঠাতে পারেন। অ্যাপটির ইউজার-ফ্রেন্ডলি ডিজাইন এবং ট্রান্সফার ফি ছাড়াই টাকা পাঠানোর সুযোগ ব্যবহারকারীদের জন্য একটি বাড়তি সুবিধা।

প্রতিষ্ঠানটির দাবি, অন্যান্য মানি ট্রান্সফার অ্যাপের তুলনায় ‘না’লা’ বেশি সুবিধাজনক এক্সচেঞ্জ রেট দিয়ে থাকে। বাংলাদেশে নিরাপদ ও তাৎক্ষণিক লেনদেন নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি দেশের ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারীদের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে।

বর্তমানে ২১টি দেশে এই সেবা চালু রয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি উল্লেখযোগ্য। এসব দেশ থেকে এখন সরাসরি বাংলাদেশে অর্থ পাঠানো যাবে ‘না’লা’-এর মাধ্যমে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বেঞ্জামিন ফার্নান্দেজ জানিয়েছেন, “বাংলাদেশ আমাদের জন্য শুধু একটি বাজার নয়, এটি আবেগের জায়গা। এখানে সেবা চালু করতে পেরে আমরা গর্বিত।” আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মে ‘না’লা’ অ্যাপটি ডাউনলোড করা যাবে এবং প্রতিটি লেনদেন আন্তর্জাতিক মানের সুরক্ষা ও রেগুলেটরি মান বজায় রেখেই সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেছে প্রতিষ্ঠানটি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate