সর্বশেষ

ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, দু’পক্ষকেই পেটাল নগরকান্দার জনতা

The real rab chased the fake rab, the crowd of nagarkanda beat up both sidesProbashir city Popup 19 03

ফরিদপুরের নগরকান্দায় প্রকৃত র‍্যাব সদস্য ও তাদের ছদ্মবেশে থাকা ভুয়া সদস্যদের একসঙ্গে আটকে গণপিটুনির ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতা ভুয়া সদস্যদের ব্যবহৃত মাইক্রোবাসে ব্যাপক ভাঙচুর চালায়। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চর যশোরদী ইউনিয়নের জয়বাংলা মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মাইক্রোবাস দ্রুতগতিতে জয়বাংলা মোড় পার হচ্ছিল। একটি গাড়ি থেকে বারবার বাঁশি বাজানো হলে এলাকাবাসীর সন্দেহ হয়। এরপর মহাসড়কে ব্যারিকেড দিয়ে একটি মাইক্রোবাস আটক করলে তাতে থাকা ব্যক্তিরা নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিলেও তাদের পরনে র‍্যাবের ইউনিফর্ম না থাকায় সন্দেহ আরও গাঢ় হয়। এক পর্যায়ে ভুয়া সদস্যরা পালাতে গেলে জনতা ধাওয়া দিয়ে তাদের ধরে মারধর করে।

এ সময় পেছন থেকে প্রকৃত র‍্যাব সদস্যদের বহনকারী আরেকটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছায়। তারা সবাই সাদা পোশাকে থাকায় জনতা তাদেরকেও ভুয়া সদস্য ভেবে হামলা করে। পরে নগরকান্দা থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রকৃত ও ভুয়া র‍্যাব সদস্যদের থানায় নিয়ে যান।

পরে জানানো হয়, ভুয়া র‍্যাব সদস্যরা হলেন শরীয়তপুর, চাঁদপুর, গাইবান্ধা, মাদারীপুর ও ফরিদপুর জেলার পাঁচজন। তাদের মধ্যে কেউ কেউ আহত হয়েছেন।

র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম জানান, র‌্যাব-১০-এর একটি টিম ডাকাতদের ধরতে অভিযানে ছিল। সদস্যরা সাদা পোশাকে থাকায় স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, যার ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03