সর্বশেষ

এক বিয়ের বরযাত্রী খেয়ে ফেলল আরেক বিয়ের খাবার

A wedding guest ate another wedding's foodProbashir city Popup 19 03

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন একদল বরযাত্রী। ভুল করে তারা নিজেদের বিয়ের অনুষ্ঠানস্থল চিনতে না পেরে অন্য একটি বিয়ের খাবার খেয়ে ফেলেছেন বলে জানা গেছে।

গত ২৫ জুলাই (শুক্রবার) উপজেলার ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে। জানা গেছে, মাত্র ৫০০ মিটার দূরত্বে থাকা দুটি কমিউনিটি সেন্টারে একই সময় দুইটি বিয়ের আয়োজন চলছিল—একটি ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে, অন্যটি সোনালী কমিউনিটি সেন্টারে। এ সময় সোনালী কমিউনিটি সেন্টারের আমন্ত্রিত প্রায় ৭০ জন বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এবং সেখানে আয়োজন করা অন্য বিয়ের খাবার খান।

ঘটনার বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজক পক্ষের সদস্য তাসিব তানজিল বলেন, “আলহামদুলিল্লাহ, তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার শেষ হয়নি। এতে আমরা মোটেও বিরক্ত হইনি। যার রিজিক যেখানে লেখা, সেখানেই সে খায়—এই বিশ্বাস আমাদের আছে।”

এদিকে স্থানীয় বাসিন্দা শাহিন আলম জানান, সোনালী ক্লাবে বিএনপির এক নেতার মেয়ের বিয়ের আয়োজন ছিল বলে তিনি শুনেছেন। তবে সেই বিয়ের বরযাত্রীরা ভুল করে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে গিয়ে খাবার খেয়ে চলে যান।

ঘটনাটি নিয়ে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। তবে দুই পক্ষের আন্তরিকতা ও ধৈর্য পরিস্থিতিকে কোনো বিরূপ পরিণতির দিকে যেতে দেয়নি, বরং তা উদারতার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03