সর্বশেষ

ট্রাকচাপায় প্রবাসী নিহত, চালক-হেলপার আটক

Expatriate killed in truck crash, driver helper arrestedCity ads Investment (1)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় সোহেল (৩৬) নামে এক প্রবাসী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। নিহত সোহেল গাজীপুর জেলার কাপাসিয়া থানার মৃত কাজী জিয়ারতউল্লার ছেলে।

র‌্যাব জানায়, নিহত সোহেল ছয় মাস আগে প্রবাস জীবন শেষে দেশে ফেরেন। ১২ জুলাই রাতে তিনি মোটরসাইকেল চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ঢাকার রায়েরবাগে শ্বশুরবাড়ি থেকে নিজের বাসায় ফিরছিলেন। পথে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক ফুটওভার ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও র‌্যাব-১১ দ্রুত অভিযান চালিয়ে রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে। আটককৃতরা হলেন—রাজশাহীর পুঠিয়া থানার মাহাতাব শেখের ছেলে মাহাবুর শেখ ও ফজলো মিয়ার ছেলে মেহেদী হাসান (১৯)।

ঘটনার বিষয়ে স্থানীয়দের বরাতে জানা গেছে, ট্রাকটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল এবং রাস্তার অন্যান্য যানবাহনের দিকেও হুমকি সৃষ্টি করছিল। ট্রাকের চালকের অসতর্কতা ও বেপরোয়া চালনাকেই তারা সোহেলের মৃত্যুর জন্য দায়ী করছেন।

আটক চালক ও হেলপারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১১। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup