সর্বশেষ

মাকে মারধর করায় এলাকাবাসীর গণপিটুনিতে যুবক নিহত

Youth killed in mob lynching by locals for beating his motherCity ads Investment (1)

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট বাঘাইরপাড়া এলাকায় মাকে মারধরের পর গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বাবু, তিনি রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বাবু দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত ছিল এবং প্রায়ই নেশার টাকার জন্য তার মাকে শারীরিকভাবে নির্যাতন করত। ঘটনার দিন সকালে টাকার জন্য মাকে মারধরের পর বাড়ি ছেড়ে চলে যায়। পরে রাতে ফেরত এলে তার বাবা ও স্থানীয় লোকজন মিলে তাকে মারধর করেন, একপর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

Chapai 20250710084030

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সকালে মাকে মারধরের বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাতে বাবাসহ কয়েকজন মিলে বাবুকে শাস্তি দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, “নিহত যুবক দীর্ঘদিন মাদক সেবনের ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল।”

ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, এলাকায় বাবুর বিরুদ্ধে নানা সময় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। মায়ের ওপর নির্যাতনের ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তবে এই ঘটনায় কেউ আটক হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup