Long Popup (2)
সর্বশেষ

প্রবাসীর বাড়িতে গিয়ে নিখোঁজ কলেজছাত্রী, তিন মাসেও মেলেনি সন্ধান

College student goes missing after visiting expatriate's house, still missing for three monthsProbashircityWebPopupUpdate

সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজানা গ্রামে হাবিবা জান্নাত তামান্না নামের এক কলেজছাত্রী নিখোঁজ হওয়ার তিন মাস পেরিয়ে গেলেও এখনও তাঁর কোনো খোঁজ মেলেনি। গত ২২ জানুয়ারি বান্ধবী তাছলিমা জান্নাতের বাড়িতে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ।

নিখোঁজ হাবিবার বড় বোন রাহেলা আক্তার ২৬ জুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, তাছলিমা জান্নাত, তার মা ও ভাই মিলে পরিকল্পিতভাবে হাবিবাকে গুম করেছেন। হাবিবার পরিবার ধারণা করছে, বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তাকে ফাঁদে ফেলা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়,  একই মাদ্রাসায় দাখিল পড়াকালীন হাবিবা জান্নাত তামান্নার সঙ্গে উত্তর আকাখাজানা গ্রামের কুয়েত প্রবাসী আব্দুল বাছিতের মেয়ে তাছলিমা জান্নাতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। দুই বান্ধবীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় প্রায়ই দুজনেরই উভয় বাড়িতে যাওয়া-আসা, এমনকি একে অন্যের বাড়িতে রাতযাপনও ছিল স্বাভাবিক ঘটনা।

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বহুবার অভিযোগ জানালেও কোনো সুরাহা না হওয়ায় শেষমেশ পুলিশের দ্বারস্থ হন হাবিবার স্বজনরা। তারা জানান, শুরুতে মামলা করতে নিরুৎসাহিত করা হয়েছিল, এমনকি সমাজের নানা কটূক্তিরও শিকার হন তাঁরা।

এদিকে, বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই তদন্ত চলছে। অভিযুক্তদের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে এবং প্রযুক্তিগত সহায়তায় তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। থানার ওসি আশরাফ উজ্জামান বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব হাবিবার সন্ধান বের করতে পুলিশ কাজ করছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate