সর্বশেষ

ধনভাণ্ডারের প্রলোভনে প্রবাসীর স্ত্রীর ১৪ লাখ টাকা আত্মসাৎ, তান্ত্রিক নারী গ্রেপ্তার

Tantric woman arrested for embezzling tk. 1.4 million from expatriate's wife under the lure of wealthCity ads Investment (1)

বগুড়ার ধুনটে প্রবাসীর স্ত্রীকে গুপ্তধনের লোভ ও সন্তানদের মৃত্যুর ভয় দেখিয়ে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারী তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া সাথী বেগম (২৬) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। শনিবার (২৮ জুন) তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

ধুনট থানার পুলিশ জানায়, উপজেলার হোসেনপুর গ্রামের প্রবাসী সেলিম রেজার স্ত্রী খালেদা বেগমকে ফাঁদে ফেলে দীর্ঘ ছয় মাস ধরে পর্যায়ক্রমে অর্থ হাতিয়ে নেন সাথী ও তার স্বামী আনোয়ার হোসেন মোল্লা। কবিরাজ সেজে প্রথমে মেয়েদের মৃত্যু ঠেকাতে বলি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা আদায় করে। এরপর গুপ্তধনের আশ্বাসে নেয় আরও পাঁচ লাখ টাকা।

পরবর্তীতে ভয়ভীতি ও ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে বিভিন্ন অজুহাতে আরও অর্থ আদায় করেন তারা। সর্বশেষ শুক্রবার ফের খালেদার বাড়িতে গিয়ে পাঁচ লাখ টাকা দাবি করলে বাড়ির লোকজন সাথীকে আটক করে থানায় সোপর্দ করে।

ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃত সাথীর কাছ থেকে ঝাড়ফুঁক ও যাদুবিদ্যার বই, তাবিজ ও পাঁচটি নকল মূর্তি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপর আসামি আনোয়ার হোসেন মোল্লাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup