সর্বশেষ

সাহাবীদের নিয়ে কটূক্তি করায় নারী আইনজীবী আটক

Female lawyer arrested for insulting companionsWeb Popup (3)

ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা.) ও সাহাবি হযরত মুয়াবিয়া (রা.) সম্পর্কে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে মৌলভীবাজারে উমায়রা ইসলাম নামে এক নারী আইনজীবীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় শহরের ক্লাব রোড এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, নবীজীর সাহাবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তাকে থানায় আনা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

জানা গেছে, উমায়রা ইসলাম দীর্ঘদিন ধরে তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম, নবী (সা.) ও সাহাবায়ে কেরাম সম্পর্কে বিতর্কিত ও কটূক্তিমূলক পোস্ট করে আসছেন। সর্বশেষ শনিবার তিনি হযরত উমর (রা.) ও হযরত মুয়াবিয়া (রা.)-কে নিয়ে একটি পোস্ট দেন, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

পোস্টটি ছড়িয়ে পড়ার পর মৌলভীবাজারের ধর্মপ্রাণ জনগণ, আলেম-ওলামা এবং সর্বদলীয় ইসলামী সংগঠনগুলোর নেতৃবৃন্দ প্রতিবাদে সোচ্চার হন। তাঁরা অভিযুক্ত নারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

অভিযুক্ত উমায়রার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতাসীন দলের একাধিক নেতার সঙ্গে তোলা ছবি ভাইরাল হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এখনও তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি এবং তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। থানা চত্বরে বর্তমানে উত্তেজিত মানুষের ভিড় বাড়ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup