সর্বশেষ

দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Wife of expatriate, mother of two, commits suicideCity ads Investment (1)

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মরিয়ম ওরফে কেয়া (৩২) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও বিষয়টি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

নিহত কেয়া বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কলাবাড়ি এলাকার কালাম মিয়ার মেয়ে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন তার স্বামী জাহাঙ্গীর আলম (৩৮)। তিনি বন্দর উপজেলার গকুলদাসেরবাগ এলাকার সাত্তার মিয়ার ছেলে।

বুধবার (২৬ জুন) রাতের কোনো এক সময় বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য তা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে মরিয়মের স্বামী জাহাঙ্গীরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup