সর্বশেষ

পরীক্ষার সুযোগ পেতে পারেন সেই ছাত্রী

The matter of taking the hsc exam for that candidate is under considerationCity ads Investment (1)

স্ট্রোকে আক্রান্ত মাকে হাসপাতালে পৌঁছে দিতে গিয়ে রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের একজন এইচএসসি পরীক্ষার্থী, আনিসা আহমেদ, প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরীক্ষার হলে পৌঁছাতে দেরি হওয়ায় তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। বিষয়টি সামাজিক ও গণমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

এ ঘটনাটি কর্তৃপক্ষের নজরে এসেছে বলে শুক্রবার (২৭ জুন) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে। এতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে ২৬ জুন বৃহস্পতিবার থেকে। প্রথম দিনেই মানবিক এই ঘটনায় পরীক্ষার্থীকে পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকতে হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার)। তিনি বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে শিক্ষার্থীর ঘটনার সমাধান খোঁজা হচ্ছে। পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে তার বাংলা প্রথম পত্রের পরীক্ষাটি কীভাবে নেওয়া যায়, সে বিষয়ে ইতিবাচক বিবেচনা চলছে।”

তিনি আরও জানান, এই দুঃসময়ে আনিসা আহমেদের পাশে আছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীর প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, “আমরাও তার দুঃখে সমব্যথী। তাকে উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ জানাচ্ছি।”

ঘটনাটি সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোড়ন তুলেছে এবং অনেকেই এই শিক্ষার্থীর জন্য সহানুভূতি প্রকাশ করেছেন।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup