সর্বশেষ

ঘুরতে গিয়ে পরকীয়া প্রেমিকসহ প্রবাসীর স্ত্রী আটক

Expatriate's wife arrested with extramarital lover while travelingCity ads Investment (1)

কুয়াকাটায় ভ্রমণের সময় এক প্রবাসীর স্ত্রী তার কথিত প্রেমিকসহ পুলিশের হাতে আটক হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) শেষ বিকেলে কুয়াকাটা পৌরসভা ভবনের সামনে থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। পরে পারিবারিক সমঝোতায় উভয়কে পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

জানা গেছে, বাহরাইনে অবস্থানরত স্বামীর অনুপস্থিতিতে এক সন্তানের জননী নাহার ইসলাম রোজা প্রেমিক রাকিবুল ইসলাম সজিবকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে যান। সেখানে উপস্থিত জনতার সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় তাদের আটকে রাখা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ট্যুরিস্ট পুলিশ তাদের মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনার পর রোজা ও সজিবের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায়, কুমিল্লার বাসিন্দা রোজার সঙ্গে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা রাকিবুল ইসলাম সজিবের দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। বয়সে সজিব রোজার চেয়ে প্রায় ১০ বছর ছোট।

রোজার হঠাৎ নিখোঁজ হওয়ায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কুয়াকাটা পৌর ভবনের সামনে তাদের দেখে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়।

মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাটি পারিবারিক হওয়ায় এবং কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় উভয় পক্ষকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাটি সামাজিক স্থিতিশীলতা বজায় রেখে নিষ্পত্তি করেছে বলে জানান তিনি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup