সর্বশেষ

‘প্রবাসীদের ভোটাধিকার প্রশ্নে মুখে কুলুপ কেন?’- সারজিস

'why are there so many silences on the issue of expatriate voting rights' sargisProbashir city Popup 19 03

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা একান্ত প্রয়োজন। তিনি প্রশ্ন তোলেন, দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখা প্রবাসীদের ভোটাধিকার নিয়ে নীরবতা কেন?

সোমবার (১৬ জুন) বিকেলে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন সারজিস। সেখানে তিনি লিখেন, দেশের অর্থনৈতিক ভীত দাঁড়িয়ে আছে দুটি প্রধান স্তম্ভের ওপর, যার একটি হলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। অথচ যখন তাদের গণতান্ত্রিক অধিকার— ভোটাধিকারের প্রশ্ন ওঠে, তখন নীরবতা পালন করা হয়, যা হতাশাজনক।

সারজিস আলম বলেন, অতীতে প্রবাসীরা রেমিট্যান্স শাটডাউনের মতো সাহসী পদক্ষেপ নিয়ে দেশে রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করেছেন। তাই তাদের মতপ্রকাশের অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন, প্রবাসীরা কেবল অর্থনৈতিক সহায়ক নন, বরং গণতন্ত্রে অংশগ্রহণের অধিকার রাখেন সমানভাবে।

ভোটাধিকার বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, কোন প্রক্রিয়ায় সবচেয়ে সহজ, নিরাপদ ও স্বচ্ছ উপায়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা যায়, সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিক। তবে ২০২৬ সালের নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা আবশ্যক।

উল্লেখ্য, এর আগেও নারী প্রতিনিধিত্ব, সংস্কার ও অঞ্চলভিত্তিক বৈষম্যসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ইস্যুতে সোচ্চার বক্তব্য রাখেন সারজিস আলম, যা বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03