সর্বশেষ

সন্তানের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে করে বিয়ে করালেন কুয়েত প্রবাসী বাবা

KuwaitiexpatriatefatherarrangesweddingbyhelicoptertofulfillsonsdreamProbashir city Popup 19 03

সন্তানের ছোটবেলার স্বপ্ন বাস্তবায়নে নজির গড়েছেন কুমিল্লার এক প্রবাসী বাবা। ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করবে-এই স্বপ্ন পূরণে বিশেষ আয়োজন করেন কুয়েত প্রবাসী জালাল আহমেদ। মাত্র দশ কিলোমিটার দূরের কনের বাড়ি হলেও তিনি ছেলের বরযাত্রার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করেন। ব্যতিক্রমী এই আয়োজন এখন কুমিল্লার নাঙ্গলকোট ও আশপাশের এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

জানা গেছে, নাঙ্গলকোট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের জালাল আহমেদের ছোট ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার শিমুলিয়া গ্রামের কুয়েতপ্রবাসী বোরহান উদ্দিন চৌধুরীর মেয়ে রাবেয়া চৌধুরীর বিয়ে সম্পন্ন হয় বৃহস্পতিবার। পরদিন শুক্রবার ছিল বৌভাতের আয়োজন। জালাল আহমেদ দীর্ঘ ৩৫ বছর কুয়েতে ব্যবসা করেন এবং এলাকায় তিনি ‘হেলিকপ্টার জালাল’ নামে পরিচিত।

Ck 1749901525

এর আগেও জালালের বড় ছেলে জাকির হোসেনের বিয়েতে একই ধরনের আয়োজন করেন তিনি। ২০২২ সালে বড় ছেলের বিয়ের সময়েও হেলিকপ্টারে করে বরযাত্রা গিয়েছিল। এবারও ছোট ছেলের ইচ্ছা পূরণ করতে সেই ঐতিহ্য ধরে রাখলেন তিনি। জাহাঙ্গীর বলেন, “ছোটবেলা থেকেই হেলিকপ্টারে বিয়ে করার স্বপ্ন ছিল। ভাবিনি সেটা একদিন সত্যি হবে। আব্বুর কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই।”

Ck 1749901549 (1)

বিয়ের দিন দুপুরে হেলিকপ্টারটি বরবাহী দল নিয়ে কনের বাড়ির দিকে রওনা দেয়। আকাশে চক্কর দিয়ে নির্ধারিত স্থানে অবতরণ করলে আশপাশের লোকজনের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়। অনেকেই মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন এই দৃশ্য। এলাকাবাসী জানান, এমন ব্যতিক্রম আয়োজন এর আগে কখনও দেখেননি তারা।

প্রতিবেশীরাও জানান, জালাল আহমেদের শখ তার ছেলেদের বিয়েতে পুত্রবধূদের হেলিকপ্টারে করে ঘরে তোলা। তার এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় আনন্দঘন পরিবেশ তৈরি করেছে এবং বহু মানুষের কাছে উৎসাহ ও উদাহরণ হয়ে উঠেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03