সর্বশেষ

হাসিনা ইস্যুতে সহযোগিতা করেননি মোদি, যুক্তরাজ্যে ড. ইউনূস

Modi did not cooperate on hasina issue, dr. yunus in ukProbashir city Popup 19 03

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের নরেন্দ্র মোদি সরকার কোনো ধরনের সহযোগিতা করেনি বলে অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। ব্রিটিশ থিঙ্কট্যাংক চ্যাথাম হাউসে এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস জানান, গত এপ্রিলে ব্যাংককে বিমসটেক সম্মেলনে নরেন্দ্র মোদির সঙ্গে তার প্রথম সরাসরি বৈঠক হয়। সে সময় শেখ হাসিনার বিষয়ে মোদিকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আপনার আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি জোর করতে পারি না, তবে দয়া করে তাকে জনগণের উদ্দেশ্যে বক্তব্য না দিতে বলুন। কারণ তার মন্তব্যে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়।” জবাবে মোদি জানান, এটি সামাজিক যোগাযোগমাধ্যম—তাদের নিয়ন্ত্রণের বাইরে।

ড. ইউনূস আরও বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতের নয়াদিল্লির একটি সেফ হাউসে অবস্থান করছেন। গত ৫ আগস্ট শিক্ষার্থীদের গণআন্দোলনের মুখে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। তার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনে সহস্রাধিক মানুষ হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

চ্যাথাম হাউসে বক্তব্যে ড. ইউনূস বলেন, শেখ হাসিনাকে ট্রাইব্যুনাল থেকে তলব করা হয়েছে, এবং তিনি সাড়া না দিলে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। বিচার প্রক্রিয়া সম্পূর্ণ আইনানুগ ও স্বচ্ছভাবে পরিচালিত হবে বলে জানান তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ড. ইউনূস বলেন, “আমরা ভারতকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখতে চাই। তবে দেশটির গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া সংবাদ এ সম্পর্ককে বারবার ক্ষতিগ্রস্ত করছে।” তিনি অভিযোগ করেন, এসব ভুয়া খবর ভারতের নীতিনির্ধারকদের ইন্ধনে ছড়ানো হচ্ছে, যা বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03