সর্বশেষ

স্বামীর ‘কসম’ রাখতে ৬০ বছর ভাত খাননি জাহানারা বেগম

Jahanara begum did not eat rice for 60 years to keep her husband's 'oath'Web Popup (3)

স্বামীর দেওয়া একটি কসম পালন করতে গিয়ে প্রায় ৬০ বছর ধরে ভাত খান না ঠাকুরগাঁওয়ের জাহানারা বেগম। বর্তমানে ৭৫ বছর বয়সী এই নারী গত ছয় দশক ধরে রুটি, বিস্কুট ও হালকা খাবারেই দিন কাটাচ্ছেন। দুই সন্তানের জননী জাহানারা সদর উপজেলার গোবিন্দ নগর মুন্সির হাট এলাকার বাসিন্দা এবং প্রয়াত হাফিজুর রহমানের স্ত্রী।

পরিবার ও স্থানীয়রা জানান, মাত্র ১১ বছর বয়সে জাহানারা বেগমের বিয়ে হয় হাফিজুর রহমানের সঙ্গে। বিয়ের পর পরই একে একে দুই সন্তানের জন্ম হয়। স্বাভাবিকভাবেই চলছিল সংসার জীবন, কিন্তু একদিন পারিবারিক কলহে ক্ষুব্ধ হয়ে স্বামী হাফিজুর বলেছিলেন, “তুই যদি আমার বাড়ির ভাত খাস, তাহলে তোর দুই সন্তানের মাথা খাবি।” সেই দিন থেকে আর কখনও ভাত মুখে তোলেননি তিনি।

ঘটনার পর বিবাদ মিটে গেলেও ভয় ও সন্তানদের মঙ্গলের আশায় কসম পালন করে যাচ্ছেন জাহানারা। ছয় বছর আগে স্বামী মারা গেলেও তিনি এখনো তার প্রতি কোনো ক্ষোভ রাখেননি। নিজেই বলেন, “ভয়ে ভাত খাই না। ভাবি যদি সন্তানদের কিছু হয়? স্বামী ছিল রাগী, কিন্তু ভালো মানুষ ছিলেন।”

বড় ছেলে সিদ্দিকুল ইসলাম জানান, মাকে ভাত খাওয়ানোর বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। পারিবারিক অনুষ্ঠানেও মাকে ছাড়া সবাই একসঙ্গে খেতে পারলে মন খারাপ লাগে। মা নিজের বিশ্বাস থেকে কখনো তা ভঙ্গ করতে চান না।

প্রতিবেশী অজিফা বেগম জানান, দীর্ঘ সময় ধরে ভাত না খেয়েও জাহানারা বেগম সুস্থভাবে জীবন যাপন করছেন। পরিবারের সদস্যরাও মায়ের দৃঢ়তা ও আত্মত্যাগকে সম্মান করেন। জাহানারা বেগম আজ অনেকের কাছেই এক অনন্য নজির হয়ে উঠেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup