সর্বশেষ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

Banned chhatra league leader saddam arrestedProbashircityWebPopupUpdate

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মনির হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) রাতে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাসনের ঘাসমহল থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সাদ্দাম সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ঘাসমহল এলাকার বাসিন্দা মঞ্জুর হোসেনের ছেলে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, সাদ্দাম সরাসরি আন্দোলনে হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে হতাহতদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার অন্যতম আসামি তিনি। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি তিনি পুনরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “২০২৫ সালের আগস্টে সাভারে শিক্ষার্থী হত্যাকাণ্ডসহ আন্দোলনে সহিংসতার ঘটনায় সাদ্দামের নাম রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।”

২০২৫ সালের ৪ ও ৫ আগস্ট সাভার ও আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার ওপর ব্যাপক দমন-পীড়নের অভিযোগ ওঠে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে প্রায় শতাধিক নিহত ও সহস্রাধিক আহত হন।

ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ছড়িয়ে পড়ে এবং বিচারের দাবিতে মানবাধিকার সংগঠন ও শিক্ষার্থী সংগঠনগুলো সরব ভূমিকা রাখে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate