সর্বশেষ

বিরল ঘটনা, নদীর চরে ভেসে এলো ২টি ডলফিন

9yarznoxx30 hdProbashir city Popup 19 03

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে দুটি ডলফিন মাছ ভেসে এসেছে। শনিবার সকালে নিঝুমদ্বীপ ইউনিয়নের হাসিমার্কেট এলাকার মেঘনা নদীতে মাছ দুটি দেখতে পান স্থানীয়রা।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শত শত মানুষ ডলফিন দুটি এক নজর দেখতে ছুটে আসেন সমুদ্র উপকূলে। ঘটনার পর নিঝুমদ্বীপের বাসিন্দাদের অনেকে এই বিরল ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে।

স্থানীয় একজন ব্যক্তি গণমাধ্যমকে জানান, সকালে নদীতে গিয়ে তিনি দেখতে পান সমুদ্রের দুটি বিশাল প্রাণী ভেসে এসেছে। কাছাকাছি গিয়ে চিনতে পারেন এটি ডলফিন। এগুলো খুবই বড় আকারের। পরে স্থানীয়দের সহযোগিতায় ডলফিনগুলো আবার স্রোতের সাহায্যে গভীর সমুদ্রের দিকে ভাসিয়ে দেওয়া হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03